মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

কালিহাতী পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার দক্ষিণ বেতডোবার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মিসভার আয়োজন করা হয়। রবিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শাজাহান সিরাজ পার্কে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ এবং পরিচালনা করেন খলিলুর রহমান।

কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম সিদ্দিকী, সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস ছালাম, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, পৌর বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া, কালিহাতী পৌর যুবদলের আহ্বায়ক জনি রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি শাহানুর রহমান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি এবং ৩নং ওয়ার্ডের সম্পাদক ছানোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম খোকন প্রমুখ।

কর্মিসভায় বক্তারা দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দলকে আরও সুসংগঠিত করার ওপর জোর দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102