মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ১৮ বছর পর স্বনামে ফিরলো টাঙ্গাইলের গোপালপুর উপজেলার এইচ-বি আব্দুস সালাম পিন্টু কলেজ। প্রতি বছর ভালো রেজাল্ট সত্বেও বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর নামে কলেজের নামকরণ থাকায় এমপিও থেকে বঞ্চিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এমনকি ন্যূন্যতম সরকারি সাহায্য সহযোগিতা পায়নি দীর্ঘ দিন ধরে শিক্ষক, কর্মচারি ও দরিদ্র শিক্ষার্থীরা।

জানা যায়, গোপালপুর উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে হাদিরা ইউনিয়নের বৈরাণ নদের তীরে বিগত ১৯৯৯ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন বিএনপি নেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু। প্রায় ১৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়ে তিনি প্রতিষ্ঠাতা দাতা সদস্য হন। কিন্তু বিগত ২০০১ সালে সালাম পিন্টু শিক্ষা উপমন্ত্রী হওয়ার পর কলেজটি পাঠদানের সরকারি অনুমতি পায়। বিগত ২০০৩ সালে কলেজটি একাডেমিক স্বীকৃতি লাভ করে। বিগত ২০০৫ সালে এমপিও লাভের যোগ্যতা অর্জন করেন। পরের বছর কলেজটি এমপিও এর তালিকাভূক্ত হয়। কিন্তু বিগত ২০০৬ সালে শেষ দিকে দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে এমপিও কার্যক্রম স্থগিত হয়ে যায়। এরপর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিএনপি নেতা এভভোকেট আব্দুস সালাম পিন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হয়। সেই বানোয়াট মামলায় তিনি অন্তরীণ হন। এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর অনুসারিদের বিরুদ্ধে বহু গায়েবী মামলা দিয়ে হয়রানি করেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের রোষানলে পড়ে এইচবি আব্দুস সালাম পিন্টু কলেজ।

কলেজের সিনিয়র শিক্ষক সুলতান মাহমুদ জানান, আওয়ামী লীগের নেতারা প্রকাশ্য দিবালোকে কলেজ আঙ্গিনার মূল্যবান বহু গাছপালা কেটে নিয়ে যায়। কলেজ গুদামে রাখা ঢেউ টিন বিক্রি করে দেয়। কয়েকজন শিক্ষককে কলেজে আসতে বাধা দেয়। তারা কলেজের নাম পাল্টে নামকরণ করেন হাদিরা-ভাদুড়িচর কলেজ। তারা জোর করে গভর্নিং বডির পদ দখল করে নেয়। এমপিও করার নামে শিক্ষক কর্মচারিদের নিকট থেকে তিন দফায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিন্তু এমপিও হয়নি। টাকাও ফেরত দেয়নি। এদিকে শিক্ষা বোর্ড ও শিক্ষা অধিদপ্তরে কলেজের নাম হাদিরা-ভাদুড়িচর কলেজ এবং এইচ-বি আব্দুস সালাম পিন্টু কলেজ উভয় নাম থাকায় নামের বিভ্রাটের দরুন নতুন করে এমপিও তালিকাভূক্ত হয়নি।

এলাকার শিক্ষা হিতৈষী হুমায়ুন কবীর তালুকদার জানান, দুর্গম এলাকায় প্রতিষ্ঠিত কলেজটিতে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষার্থীরা পড়ালেখা করে। অনেকটা বিনা বেতনেই তারা পড়ালেখার সুযোগ পায়। কিন্তু বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু কলেজটির প্রতিষ্ঠাতা হওয়ায় এবং তার নামে কলেজের নামকরণ থাকায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেড় যুগেও শিক্ষা মন্ত্রণালয় কলেজটি এমপিওভূক্ত করেনি। তিনি অতিদ্রত কলেজটিকে এমপিওভূক্ত করার দাবি জানান। কলেজের গভর্নিং বডির সদস্য এবং হাদিরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহার আলী জানান, প্রতিষ্ঠাকাল থেকেই কলেজের পড়ালেখার মান খুব ভালো। ফলাফল ও সাড়া জাগানোর মতো। শুধু নামকরণের কারণে কলেজটি বৈষম্যের শিকার হয়েছে। এ অবস্থায় গত সোমবার (২ সেপ্টেম্বর) এলাকার ক্ষুব্দ জনতা হাদিরা-ভাদুড়িচর কলেজ নামকরণের সাইনবোর্ড নামিয়ে একাডেমিক ভবনে এইচ-বি আব্দুস সালাম পিন্টু কলেজ সাইনবোর্ড প্রতিস্থাপন করেছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দীকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102