মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

কালিহাতীতে জোরপূর্বক জমি দখলের ঘটনায় সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখলের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন সাইফুল ইসলাম। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কালিহাতী উপজেলার সিংনা গ্রামের চাঁন মাহমুদের ছেলে সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, আমি একই গ্রামের আব্দুছ ছবুরের কাছ থেকে তিন চার বছর ধরে জমি কিনেছি। সেই জায়গায় একই গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে ভাড়াটিয়া আলী দখলে থাকায় আজ পর্যন্ত সেই জমিতে আমি দখলে যেতে পারিনি। গেলেই মামলা করে এবং মারধর করে। জানিনা কোন ক্ষমতার বলে তারা আমাদের সাথে এমন করছে। সামাজিকভাবে এ বিষয়ের সমাধানের জন্য উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদে একটি সালিশের আয়োজন করেও কোন লাভ হয়নি। আমি প্রশাসনের কাছে এর সঠিক একটা সমাধান চাই।

এ সময় উপস্থিত ছিলেন সিংনা গ্রামের আব্দুল লতিফ, আতিকুর রহমান বিপ্লব, বীরবাসিন্দা ইউনিয়নের সাবেক মেম্বার ঠান্ডু মিয়া, আছুর উদ্দিনসহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গরা। গ্রামবাসী সবাই সাইফুল ইসলামের জমি উদ্ধারের জন্য প্রশাসনের নিকট আকুল আবেদন রাখেন এবং বলেন, বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী, কারো জমি জোরপূর্বক দখল করা সম্পূর্ণ বেআইনি এবং এ ধরনের কাজের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। তবে এ ধরনের অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের। জমি দখলের অভিযোগগুলো প্রমাণিত হলে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জ্ঞাপন করেন। ক্ষমতার অপব্যবহার এবং জোরপূর্বক জমি দখল বন্ধ করতে নাগরিক সচেতনতা, সুশাসন এবং একটি কার্যকর আইনি ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102