মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সজল খান। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন লাউয়া গ্রামের জুলফিকারের ছেলে ও ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

জানা যায়, এ ঘটনায় তার দুই বন্ধু নয়ন ও জীবন আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সজল খান বলেন, তিন বন্ধু মুন, নয়ন ও জীবন মোটরসাইকেলে করে টিলাবাজার থেকে ঘাটাইল ফিরছিলেন। এ সময় ঘাটাইল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে মুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নয়ন ও জীবনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102