মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

টাংগাইলে দূর্গাপুজা উপলক্ষে মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ বিভাগের কর্মকর্তাদের সাথে সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

এ সময় বক্তব্যে তিনি বলেন, দুর্গাপুজাকে কেন্দ্র করে অশুভ শক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে সেজন্য যার যার অবস্থানে সর্তক থাকতে হবে। প্রতিটি পুজা মন্ডপ ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। অন্য যে কোন বছরের তুলনায় এ বছর আরো বেশী জাকজমকপুর্ণ ও শান্তিপুর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের উপ-পরিচালক রমেশ চন্দ্র সরকার, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ গুন ঝন্টুসহ জেলা পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তবৃন্দ, জেলা পুজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102