মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

মধুপুরে ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকির বিচারের দাবীতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকির বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মধুপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি সহসর্বস্তরের জনগণ মধুপুর শহরে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন। মিছিলে হাজারো জনতার ঢল নামে। মিছিল শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর মধুপুরের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন । মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তালুকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাবেক যুগ্ম সম্পাদক আসাদ সরকার সদস্য সচিব মধুপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল মমিনুর ইসলাম, সদস্য সচিব মধুপুর পৌর স্বেচ্ছাসেবক দল খন্দকার মারুফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, গত রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর উপজেলার ধলপুর এলাকায় ধলপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজনৈতিক জনসভায় প্রকাশ্যে বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেন এর হাত পা কেটে ফেলার এবং প্রাণনাশের হুমকি দেয়। উক্ত হুমকী মুলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে । বক্তারা হুমকীদাতা নাছির উদ্দিনের বিচার দাবী করেন। এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেন বাদী হয়ে মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102