মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

মধুপুরে মেম্বার ফোরামের সাধারণ সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার মেম্বার ফোরামের সাধারণ সভা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মেম্বার ফোরামের আয়োজনে জলছত্র শান্তি নিকেতনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মেম্বার ফোরামের সভাপতি ও গোলাবাড়ি ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর থানার নবাগত অফিসার ইনচার্জ ইমরানুল কবির।

এসময় আরও উপস্থিত ছিলেন, মেম্বার ফোরামের সাধারণ সম্পাদক ও আউশনারা ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি আলোকদিয়া ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক অরনখোলা ইউপি সদস্য মোঃ আবুল হোসেন, গোলাবাড়ি ইউপি সদস্য মোঃ মমিনুল ইসলাম প্রমুখ।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ ও সাধারণ সম্পাদক বাবুল রানা। উক্ত অনুষ্ঠানে কুড়াগাছা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ও মহিষমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মসলিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান, মেম্বার ফোরামের সদস্যগন। সাধারণ সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সকলের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102