মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

গোপালপুরে ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ ১০ম গ্রেড প্রদানের দাবিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে। মঙ্গলবার বেলা ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোপালপুর শাখার সভাপতি বিলকিস সুলতানা, সম্পাদক আরিফুল হক মঞ্জু, সহ সভাপতি শাহ আলম লিটন, সহ সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সম্পাদক গোলাম রাব্বানী,শিমলা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনছুর রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে ইউএনও(ভারপ্রাপ্ত) মো. নাজমুল হাসান এর নিকট স্মারকলিপি পেশ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102