মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

দেলদুয়ারে বাবাকে মেরে লাশ টয়লেটের কুয়োয় ফেলেছে ছেলে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে নিখোঁজের ৩দিন পর মঙ্গলবার সকালে পরিত্যাক্ত টয়লেটের কূপে পাওয়া গেছে দলিল লেখক শামছুল হকের (৭৫)  লাশ।

উপজেলার পাথরাইল ইউনিয়নের মঙ্গলহোড় গ্রামের মৃত মোনছের আলী মিয়ার ছেলে দলিল লেখক শামছুল হক মিয়া শনিবার থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে সোমবার তার মেয়ে সিমা খাতুন দেলদুয়ার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের পর থেকে এলাকাবাসীর সন্দেহের তীর ছিলো বখাটে ছেলে সাত্তারের (৪৫) দিকে। অবশেষে সেটাই সত্যি হলো। ঘটনা ঘটিয়ে সাত্তার পালিযে বেড়াচ্ছিল। মঙ্গলবার বাড়ী এলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ছেলে সাত্তারের দেয়া তথ্যমতে শোবার ঘরের পাশের পরিত্যক্ত টয়লেটের কূপের ভিতর থেকে উল্টো অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসীর দেয়া তথ্যে জানা গেছে, শুক্রবার রাতের যে কোন সময় বখাটে ছেলে ছাত্তার বাবা শামছুল হককে হত্যা করে লাশ টয়লেটের কূপের ময়লায় উল্টো করে ডুবিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেও উপস্থিত জনতার সামনে এমনটিই বলেছে পাষন্ড ছেলে সাত্তার।

দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেব খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আটকৃত ছেলে সাত্তারকে ব্যপক জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া তথ্যমতে পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ছেলে সাত্তারকেও আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102