মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

মধুপুরে নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে হাওদা বিলে নিষিদ্ধ কারেন্ট চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অরণখোলা কুড়াগাছা ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা বিলের ব্রীজ এলাকায় নিষিদ্ধ জাল পোড়ানো হয়।

মধুপুর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী উন্মুক্ত জলাশয়ে কারেন্ট জাল বা চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ধরা দন্ডনীয় অপরাধ। মধুপুর উপজেলার হাওদা বিলে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে জলজ জীববৈচিত্র্য নষ্ট করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হাওদা বিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৮টি চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযান পরিচালনা করেন মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান। এ সময় ছিলেন মধুপুর থানার এসআই রেজাউল হকসহ উপজেলা ভূমি ও মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মধুপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান জানান, হাওদা বিলে অবৈধভাবে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে জলজ জীববৈচিত্র্য নষ্ট করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৮ চায়না পুড়ানো হয়েছে। যার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা হবে বলে তিনি জানান।

এ বিষয়ে মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া জানান, জলজ জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান করা হয়েছে। হাওদা বিল এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা হচ্ছিল এমন খবর পেয়ে বিলের ব্রীজ এলাকা থেকে ১৮টি জাল উদ্ধার করে পুড়ানো হয়েছে। এরপর পুরো বিল এলাকায় অভিযান করা হবে। জনসচেতনতার পাশাপাশি এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102