মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

সখীপুরে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য দূরীকরণে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য দূরীকরণ ও শিক্ষা সংস্কার কমিটি গঠনের দাবিতে মানববন্ধনের আয়োজন করে। উপজেলার শিক্ষক প্রতিনিধিরা মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টার কাছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর মাধ্যমে একটি স্মারক লিপি পেশ করেন।

মঙ্গলবার (২৪সেপ্টেম্বর)সকাল ১১টার দিকে উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত হয়ে বর্তমান সময়ে শিক্ষাবান্ধব অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমেব ওসারাদেশে মাধ্যমিক স্তরের সকলব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লক্ষ্যে এ আয়োজন করা হয়। এ মানববন্ধনে উপস্থিত শিক্ষক প্রতিনিধিরা বক্তব্যে দেশে মাধ্যমিক স্তরের শিক্ষা-ব্যবস্থায় যে বৈষম্যে বিদ্যমান আছে তা দূর করে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ও কাঠামোগত উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক স্তর জাতীয়করণের গুরুত্ব তুলে ধরেন। এসময় শিক্ষক প্রতিনিধিজ কাইয়ুম হোসাইন অন্তবর্তী সরকারের কাছে আকুতি করে বক্তৃতায় বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জোর দাবি জানান। সময় আরো উপস্থিত ছিলেন এ কে এম ফজলুল হক, মো: লালব মিয়া, মোহাম্মদ শাহজাহান মিয়া,মোঃ কামরুল হাসান, মাও: আবুল খায়ের গোলজারী, মাওলানা মোঃ ফজলুল হক, মাও: মোঃ হাবিবুর রহমান, মাওলানা মোঃ শহিদুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আব্দুল হামিদসহ শিক্ষা পরিবারের সদস্যবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102