মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

গোপালপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গোপালপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

গোপালপুর উপজেলার ৪৬টি পূজা মন্ডপে পূজা উদযাপন হবে, এর মধ্যে পৌরসভায় ১৪টি পূজা মন্ডপে, এবং ইউনিয়ন পর্যায়ে ৩২ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

প্রত্যেকটি পূজা মন্ডপে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ থাকবে, এবং প্রত্যেকটি পূজা মন্ডবে আনসার সদস্য, পুলিশ প্রশাসনের দায়িত্বরত কর্ম দায়িত্ব পালন করবেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পূজা উদযাপন পরিষদের সভাপতি অভিজিৎ দে নিন্টু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পলয় কুন্ডু, পূজা উদযাপন পরিষদের সদস্য প্রবীর চন্দ্র চন্দ্র, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, থানা মসজিদের পেশ ইমাম মুফতি নুরুল্লাহ, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন তালুকদার, ঝাওয়াইল বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি পিযুষ কান্তি শাহা প্রমূখ।

এ সময় হিন্দু সম্প্রদায়ের সকল শ্রেণিপেশার লোক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পুলিশ, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102