মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার

গোপালপুরে ডেইরি ফার্ম মালিক সমিতির কমিটি গঠন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির নবাগত কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
(২৯ সেপ্টেম্বর) রবিবার সকালে গোপালপুর উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির আয়োজনে খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এর বাড়িতে নবাগত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তারা ডেইরি ফার্ম মালিকদের বিভিন্ন সুযোগ সুবিধা ও সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, গবাদি পশুর খাদ্য দাম বৃদ্ধি হওয়ার কারণে ডেইরি ফার্মের দিন দিন সংখ্যা কমে যাচ্ছে, তাই আমাদের গো খাদ্য উৎপাদনশীল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে।
এ সময় গোপালপুর উপজেলার ডেইরি ফার্ম মালিক সমিতির নবাগত কমিটির সভাপতি খন্দকার রোকনুজ্জামান রঞ্জু, এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, কে করে ডেইরি ফার্ম মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির ২৩ জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়।
খন্দকার আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুলের সাবেক প্রধান শিক্ষক খন্দকার বেলায়েত হোসেন মিন্টু, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ উল্লাপাড়া প্রাণী সম্পদ কর্মকর্তা বাবু স্বপন চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.আমিনুল ইসলাম, নগদাশিমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হাসান। আরো উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলার ডেইরি ফার্ম মালিক সদস্যবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102