মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

টাংগাইলে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কাবাডি ও দাবা খেলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৩৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিন পর টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে কাবাডি ও দাবা খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত কাবাডি ও দাবা খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা।

বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানিজ সালমার সভাপতিত্বে খেলাগুলো আয়োজনে সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন।

সদরের বিন্দুবাসিনী সরকারি বালক ও বালিকা বিদ্যালয়, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়, রহিমা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, করটিয়া আবেদা খানম উচ্চ বিদ্যালয়, সৃষ্টি একাডেমী স্কুল, ধরেরবাড়ী হাইস্কুল, বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়, শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়, হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খেলাগুলো অংশগ্রহণ করে।

নকআউট ভিত্তিক কাবাডি খেলার ফাইনালে হুগড়া হাবীব কাদের উচ্চ বিদ্যালয় (৩৫-২১) পয়েন্টে ধরেরবাড়ী হাইস্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। অংশগ্রহণকারী বাকী দলগুলো হলো- পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়, বাঘিল কে কে উচ্চ বিদ্যালয় ও শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়।

দাবা খেলায় বালক বিভাগের ছোট দলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অর্জন দত্ত সান চ্যাম্পিয়ন ও অভয় দে রানার্সআপ হয়েছে এবং বড় দলে সৃষ্টি একাডেমী স্কুলের আহনাফ ইসলাম শাহির চ্যাম্পিয়ন ও বিন্দুবাসিনীর ইয়ানুর আহমেদ মুনিম রানার্সআপ হয়েছে।

দাবা খেলায় বালিকা বিভাগের ছোট দলে করটিয়া আবেদা খানম উচ্চ বিদ্যালয়ের নুসরাত জাহান চ্যাম্পিয়ন এবং পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্যাতিরা ইসলাম কায়ান রানার্সআপ হয়েছে। খেলাগুলো পরিচালনায় সহযোগিতা করেন জেলা সহকারী ক্রীড়া কর্মকর্তা কামরুল ইসলাম রনি, রেফারী আনিসুর রহমান আলো, শওকত আলী, শিপন, মমিরুল ইসলাম, মাহমুদা খাতুন ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সনদপ্রাপ্ত জেলা কোচ মোস্তফা কামাল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102