মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

বুঝতে হবে দেশে আইন-শৃঙ্খলা বলে কিছুই নেই-কাদের সিদ্দিকী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৪৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, দেশটা কেমন যেন হয়ে গেছে! মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাতদল হামলা চালিয়ে হত্যা করতে পারে, তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন-কানুন বলতে কিছু নেই।

মঙ্গলবার (১ অক্টোবর) টাঙ্গাইল শহরের বেতকায় নিহত সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনের বাসায় তার পরিবাররের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ করে সাংবাদিকদের এসব বলেন তিনি।

কাদের সিদ্দিকী আরো বলেন, সেনাবাহিনীর পোশাক পরা মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করতে পারে, বুঝতে হবে দেশে আইন-শৃঙ্খলা বলে অথবা দেশে শাসনব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা-ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তা কিছুই নেই।

সমাজটাকে বদলাতে হবে। মানুষের জন্মের পরে অবধারিত সত্য মৃত্যু। বাবা বেঁচে আছেন, বোন আছে তাদের বুক কেমন করছে।তিনি বলেন, ‘বিগত ১৬-১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই।

এ দেশে মানুষের সরকার ছিল না। এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন। আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন, তারা বাধ্য হয়ে করেছেন। এখন পরিবর্তন দরকার।
এই বিপ্লব যদি ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।’কাদের সিদ্দিকী বলেন, ‘আমি রাজনীতিকে ইবাদতের মতো মনে করে রাজনীতি করি। এ জন্য আমি প্রচুর সম্মান পেয়েছি, অসম্মানও পেয়েছি। গালাগালও শুনেছি।

এত দিন বেঁচে না থাকলে আমি গালাগাল শুনতাম না।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102