মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সখীপুরে মাথায় গাছ পড়ে যুবকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে মাথার উপর গাছ পড়ে শাওন আহমেদ (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার নলুয়া কানু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাওন চতলবাইদ পশ্চিম পাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে। তিনি দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও মৃত শাওনের স্বজনেরা জানান, বিগত ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় পাস করার পর কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে রোজগারের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শাওন। এর মধ্যে তিনি গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে শাওন আহমেদ নলুয়া কানু কার্কেট এলাকায় আকাশমণির বাগানে গাছ কাটতে যান। কুড়াল দিয়ে গাছ কাটার সময় আকস্মিকভাবে গাছটি শাওনের মাথার উপর পড়ে। এ সময় স্থানীয় ব্যক্তিরা গাছের নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102