মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

দেলদুয়ারে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৪৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ গত ৬ই আগস্ট টাঙ্গাইলের দেলদুয়ারে বৈষম্যবিরোধী আন্দোলনে বিজয় মিছিলে অংশগ্রহণ করায় মাদ্রাসা শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ মামলায় পাথরাইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তৈমুর ফিরোজ খান পিস্টুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে পাথরাইল ইউনিয়নের শুভকী পুটিয়াজানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিস্টুলি পাথরাইল ইউনিয়নের শুভকী গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জানান, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ই আগস্ট পুটিয়াজানী এলাকায় আনন্দ মিছিল হয়। ৬ই আগস্ট ওই মিছিলে যোগদানকারী শুভকী গ্রামের মাদ্রাসাছাত্র হাফেজ মাওলানা আলাউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এ সময় শুভকী গ্রামের ঠাণ্ডু মিয়ার ছেলে জাহিদুল ইসলামকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার মূল আসামি জাহিদুল ইসলাম পলাতক রয়েছে। পিস্টুলি অজ্ঞাত আসামিদের অন্যতম একজন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102