মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারুন মিয়া (৪৫) নামের এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪ টার দিকে উপজেলার বড়চওনা বাজারে এ ঘটনা ঘটে। নিহত হারুন উপজেলার কুতুবপুর বিন্নরীপাড়া গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।

কাঠমিস্ত্রী হারুনের সহযোগী রাসেল মিয়া জানান, হারুন ভাই সহ আমরা ৩ জন বড়চওনা বাজারে একটি ঘরের চালে কাজ করছিলাম। এ সময় হঠাৎ কিছু বুঝে উঠার আগেই হারুন ভাই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশেপাশের লোকজনের সহায়তায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রমিতা জানান, হাসপাতালে আনার আগেই হারুনের মৃত্যু হয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102