মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

মির্জাপুরে সমন্বয়ক জাকির সিকদার আবারও হাসপাতালে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাকির সিকদারকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছেন। ছাত্রলীগের কর্মীদের হামলায় তাঁর আঘাত জনিত ব্যাথা পুনরায় বেড়ে গেলে তাকে মির্জাপুর যমুনা জেনারেল হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে সমন্বয়ক জাকির সিকদারের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তাঁর পরিবার।

গত ১৫ই আগষ্ট শহিদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে গেলে সমন্বয়ক জাকির সিকদার, মোজাহিদুল ইসলাম ও ইমন সিদ্দিকীর উপর উপজেলা ছাত্রলীগের কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে তারা মারাত্মক ভাবে আহত হন। তাদের প্রথমে কুমুদিনী হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা গ্রহণের পর শারীরিক অবস্থার উন্নতি হলে কিছুদিন পরে বাসায় ফিরেন।

এদিকে বেশ কিছু দিন সুস্থ থাকার পর জাকির সিকদারের অন্ডকোষের আঘাতজনিত ব্যাথা পুনরায় বেড়ে গেলে গত ৭ সেপ্টেম্বর পুনরায় মির্জাপুর জেনালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে নিবির পর্যবেক্ষনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে যমুনা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আনিসুর রহমান জানিয়েছেন। অন্ডকোষের আঘাত জনিত কারণে তার এই ব্যাথা হয়ে থাকে বলে তিনি জানিয়েছেন।

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাকির সিকাদরের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাকির সিকদারের পরিবার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102