মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

বাসাইলে আগুনে পুড়ে গেছে ২টি দোকান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে আগুনে ২টি দোকানঘর পুড়ে গেছে। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

গত মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মধ্যরাতে এক অটোরিকশাচালক আগুন দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও দুটি দোকানঘর সম্পূর্ণ পুড়ে যায়।

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102