মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার

বাসাইলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

বাসাইলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ “রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরুখ খান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেয়ামত উল্ল্যাহ, টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বিপ্লব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, সাংবাদিক সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আল-আমিন ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা নুরে ই- লায়লা, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক।

উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে পক্ষে হাবলা টেঙ্গুরিপাড়া উচ্চ বিদ্যালয় ও বিপক্ষ বাসাইল পাইলট বালিকা  উচ্চ বিদ্যালয়ের মধ্যে বিজয়ী হিসেবে বিচারকগণ বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম ঘোষণা করেন। শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, সনদ উপকরণ বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102