মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি

টাংগাইলে সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সুইজারল্যান্ডের জেনেভায় অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে টাঙ্গাইলে সমাবেশ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. আল আমিন, মো. কামরুল ইসলাম, আকরাম হোসেন, ফাহাদুল ইসলাম ও আসিফ নজরুলের সাথে অসৌজন্যমূলক আচরণকারী শ্যামল খানের ভাতিজা সাদমান খান প্রমুখ। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের দোসর টাঙ্গাইলের শ্যামল খানসহ যারা সুইজারল্যান্ডে আসিফ নজরুলের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন, তাদের শাস্তি দাবি করছি। আপনাদের সাহস থেকে দেশে আসেন। দেশের ছাত্র জনতা আপনার সঠিক জবাব দিবে।

প্রসঙ্গত, সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের প্রটোকলে তিনি গাড়ি করে জেনেভা বিমানবন্দরে পৌঁছান। গাড়ি বিমানবন্দরে নামার পর একদল লোক এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরেন। উপদেষ্টা জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত কয়েকজন অসৌজন্যমূলক আচরণ করেন। সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন। শ্যামল খানের বাসা টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102