মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

মির্জাপুরে হিমেলের মামলায় ৪ জন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া হিমেলের দুই চোখ হারানোর ঘটনায় দায়েরকৃত মামলায় অজ্ঞাতনামা চারজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১০ নভেম্বর) রাতে পুলিশ পৌর এলাকার বাওয়ার কুমারজানি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন-উপজেলার গোড়াই রাজাবাড়ী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আবদুল্লাহ আল মামুন, তরফপুর ইউনিয়নের নবু মিয়ার ছেলে মজনু সিকদার, বহুরিয়া ইউনিয়নের বড় গবড়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে মিজান এবং বাওয়ার কুমারজানি গ্রামের কফিল উদ্দিনের ছেলে শামীম আল মামুন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে পৌর সদরের বাওয়ার কুমারজানি এলাকায় অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে তাদের ৪ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই হাবিবুর রহমান।

পাঁচ দিনের রিমান্ড আবেদন করে রবিবার তাদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়া এলাকায় গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। ওই আন্দোলনে উপজেলার গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে হিমেলও অংশ নেয়। আন্দোলন চলাকালে পুলিশ, আ. লীগ ও সহযোগী সংগঠনের নেতাকমীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারাল অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়।

এসময় ছররা গুলিতে হিমেল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা হিমেলের দুই চোখ অন্ধ হওয়ার বিষয়টি জানান। এর পর হিমেলের মা নাসিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিকসহ ১০০ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম উল্লেখ করে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, মামলার তদন্তে তাদের নাম আসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

তাদেরকে ৫ দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102