মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

টাংগাইলে আগুনে দগ্ধ শ্রমিক নেতা কালাম মারা গেছেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা রিকশাশ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আগুনে দগ্ধ শ্রমিক নেতা আবুল কালাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর প্রতিবাদে বুধবার (২৭ নভেম্বর) অর্ধদিবস রিকশা চলাচল বন্ধের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বাদ মাগরিব সাবালিয়া এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এর আগে বাদ আছর জেলা রিকশাশ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ। এ সময় জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আলী ইমাম তপন, উপদেষ্টা জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম, জেলা রিকশাশ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন আলী, সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আবুল কালাম রোববার (২৪ নভেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

গত মঙ্গলবার দুপুরে অতিরিক্ত ভর্তি ও মাসিক ফি অতিরিক্ত নেওয়ার অভিযোগে জেলা রিকশাশ্রমিক অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় অফিসে থাকা তিনটি মোটরসাইকেল, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে যায়। জেলা রিকশাশ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল কালামসহ ৩ জন আহত হয়। অগ্নিদগ্ধ অবস্থায় আবুল কালামকে প্রথমে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা রিকশাশ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আলী ইমাম তপন বলেন, “আবুল কালামের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। মঙ্গলবার (আজ) এই হত্যার ঘটনায় আলাদা একটি মামলা দায়ের করা হবে। এছাড়াও এই হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার অর্ধদিবস রিকশা চলাচল বন্ধ থাকবে।”

মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার এসআই নজরুল ইসলাম বলেন, “রিকশাশ্রমিকদের কার্যালয়ে আগুন ও দগ্ধের ঘটনায় ২১ নভেম্বর সংগঠনের সাধারণ সম্পাদক লিয়াকত বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এখনও পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার হয়নি।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102