মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমাদের স্বপ্ন হলো মানুষ ফ্যাসিবাদ ও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকবে না, তারা স্বাধীনভাবে মত প্রকাশ করবে এবং জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবে। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের শিল্পকলা অ্যাকাডেমিতে ছাত্রশিবিরের নবীন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ২৪ এর আন্দোলনে ২ হাজারের মতো ছাত্র-জনতা শহিদ হয়েছেন।

হাজার হাজার মানুষ আহত হয়েছেন। যার কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই। তবে ছাত্র-জনতার ওপর রাষ্ট্রের সমস্ত শক্তি দিয়ে অস্ত্র ব্যবহার করা হয়েছে।তিনি বলেন, গত কয়েকদিনের ঘটনায় চট্টগ্রামের ইসকন কিংবা ঢাকায় ছাত্রদের দুপক্ষ বানিয়ে তাদের রাজপথে নামিয়ে সংঘাত সৃষ্টি করে দেওয়া হলো আধিপত্যবাদীদের সৃষ্টি।

আমরা আগ্রাসন মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে চাই ।

ছাত্রশিবিরের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, ছাত্রশিবিরের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মামুন আব্দুল্লাহ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102