মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

মির্জাপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের ৪ সদস্য

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে একই পরিবারের ৪ জন বৌদ্ধধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (২৯ নভেম্বর) মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের আগে কালিমা পড়ে তারা মুসলমান ধর্ম গ্রহণ করেন। মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা ড. সালাউদ্দিন আশরাফী তাদের কালিমা পড়ান।

এর আগে তারা আইনজীবীর সহযোগীতায় ঢাকায় নোটারী পাবলিকের মাধ্যমে গত ২৮ নভেম্বর ‘ধর্ম পরিবর্তন হলফনামা’ সম্পন্ন করেন।

ধর্মান্তরিতরা হলেন- রুপম চাকমা (নতুন নাম মোহাম্মদ আবদুল্লাহ্ (৪০), স্ত্রী ছবি রানী চাকমা (নতুন নাম আমেনা বেগম (৩৯), মেয়ে সোনালী চাকমা (নতুন নাম মাফুজা আক্তার (১৮) ও ছেলে সীমান্ত চাকমা (নতুন নাম সাজেদুল ইসলাম (৭)।

জানা গেছে, খাগড়াছড়ি জেলার লক্ষ্মীপুর উপজেলার নীল কুমারী কার্বারীপাড়া গ্রামের বান্দিসা রুপম চাকমা, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ ৪ জন ঢাকা নোটারি পাবলিক কার্যালয় থেকে ধর্মান্তরিত হওয়ার হলফনামা ‘ধর্ম পরিবর্তন হলফনামা’ সম্পন্ন করেন। পরে পবিত্র কালিমা পাঠ করে ইসলামি শরিয়ত মোতাবেক তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন আহমেদসহ প্রায় এক সহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ্ পরিবারের সদস্যদের নিয়ে উপজেলার ফতেপুর ইউনিয়নের কুরনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।ইসলাম ধর্ম গ্রহণ করা আবদুল্লাহ্ বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এ ধর্মে রয়েছে আল্লাহর রহমত। তাই আমার পরিবার বৌদ্ধধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

আমি সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102