মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

টাংগাইলে বাজার ব্যবস্থা তদারকি করছে পুলিশ প্রশাসন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বাজারে নিরাপত্তা ব্যবস্থা তদারকিসহ সার্বক বিষয়ে খোঁজ নিয়েছে পুলিশ প্রশাসন।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু’র নেতৃত্বে শহরের পাক বাজার পরিদর্শন করে পুলিশ প্রশাসন।

এ সময় পুলিশ সুপার (এসপি) বাজারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর দেন। একই সঙ্গে নিত্যপণ্যের দামের বিষয়েও জানতে চান তিনি। সে সঙ্গে বাজারে চাঁদাবাজি হয় কিনা সে বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

বাজার পরিদর্শন শেষে এসপি সাইফুল ইসলাম সানতু বলেন, বাজারে কোথাও কোনো নিরাপত্তার সমস্যা রয়েছে কি না তা আমরা পর্যবক্ষেণ করেছি। মানুষের মনে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষেই আমাদের বাজারে আসা। শুধু বাজার নয়, সব ক্ষেত্রেই নিরাপত্তা জোরদার রয়েছে। যে কোনো কাজের নিরাপত্তার জন্য পুলিশ প্রস্তত রয়েছে।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102