মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

টাংগাইলে সব ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি র‌্যালি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ‘সম্পীতির ঐকতানে গাহি সাম্যের গান’ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে সব ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি র‌্যালি আলোচনা সভা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের আয়োজনে হেলিপ্যাড চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ গুণ ঝন্টু।

র‌্যালিতে সব ধর্মের মানুষ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102