মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

কালিহাতীতে তারেক রহমানের ৩১ দফা নিয়ে মাঠে টিটু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রতিশ্রুতি নিয়ে টাঙ্গাইলের কালিহাতীর মাঠ চষে বেড়াচ্ছেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।

দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলার গোপালদীঘি কেপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে পাইকড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন।

সাবেক ছাত্রনেতা বেনজির আহমেদ টিটো বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্ট হাসিনামুক্ত হয়েছে এ দেশ।

আওয়ামী লীগ যে অন্যায়, অবিচার ও দুর্নীতি করেছে, আমরা তা করব না। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। ভোটের মাধ্যমে আমাদের বিজয় নিশ্চিত করে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।উপজেলার পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় জনসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সহসভাপতি মজনু মিয়া ও উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102