মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ দিন পর টাঙ্গাইল-৬ নাগরপুর-দেলদুয়ার আসনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য রবিউল আউয়াল লাভলু। রবিবার দুপুরে নাগরপুর নিজ বাস ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ৫ আগষ্টের পর দুই উপজেলার নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে অনুষ্ঠানটি।

সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শিপন বিশ্বাস, নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন মুসা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহম্মেদ খান ফারুক, সহ-প্রচার সম্পাদক আরিফুল ইসলাম নবা ও যুব দলের (ভার:) আহ্বায়ক নাজমুল হক স্বাধীন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, যুব দলের যুগ্ম আহ্বায়ক সাবেক জিএস ইকবাল কবির, এলিম মাহমুদ আলিম, আলতাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান রানা, তাঁতি দলের আহবায়ক দেলোয়ার হোসেন দেলু, উলামা দলের সভাপতি আবু বকর সিদ্দিক ও গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেলাল উদ্দিনসহ যুব দল, তাতী দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মৎস্য দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।

মতবেদ ভুলে ঐক্যবন্ধ হয়ে দলের জন্য কাজ করার আহবান জানান রবিউল আউয়াল লাভলু। তৃর্ণমূলের সাধারণ মানুষের সাথে কাঁদে কাঁদ মিলিয়ে দলের জন্য কাজ করে যেতে চান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102