মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

মধুপুুরে গোল্ডেন ধান চাষে সফল ডা: শফিকুল ইসলাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

আলকামা সিকদার মধুপুর থেকেঃ একই জমিতে তিন ফসল, এখন কৃষকের কাছে বাস্তবতা। টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন গ্রামে প্রতি বছর কৃষকরা এক জমিতে তিন ফসল আবাদ করছেন। উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের কুড়িবাড়ি গ্রামের কৃষক ডাক্তার শফিকুল ইসলাম এবার তার একই জমিতে তিন ফসলি হিসেবে আমন মৌসুমে আবাদ করছেন উন্নত মানের গোল্ডেন জাতের ধান। তিনি এ মৌসুমে প্রায় ১০ বিঘা জমিতে এ গোল্ডেন জাতের ধান আবাদ করে দারুণভাবে সফল হয়েছেন।

শফিকুল ইসলাম ভোলার চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক। ছুটিতে গ্রামে ফিরে তিনি কৃষি কাজে নেমে পড়েন।

তিনি জানান, প্রতি বিঘা জমিতে এ জাতের ধান প্রায় ৩০ মণ উৎপাদন হয়। অন্যান্য ধানের চেয়ে এ ধান আবাদে উৎপাদন খরচ ও শ্রমিক খরচ কম লাগে। এ ধান কাটার পর সময়মতো সরিষার আবাদও করা যায়। তাই সুবিধাজনকভাবেই এক জমিতে তিন ফসল আবাদ এখন অনেকটা সহজ হয়েছে।

ডাক্তার শফিকুল ইসলামের ভাগ্নে নাইম ইসলাম জানান, তার মামা একজন সরকারি হাসপাতালের চিকিৎসক হয়েও কৃষিতে তার ব্যাপক আগ্রহ। তিনি জমিতে আবাদের জন্য নতুন নতুন জাত এনে থাকেন। এবার তিনি উন্নত মানের গোল্ডেন জাতের ধান আবাদ করেছেন। একই জমিতে আমার দেখা মতো তিন ফসল আবাদ করছেন। আর এ তিন ফসল আবাদে তিনি সফলও হয়েছেন। তার এ আবাদ দেখে এখন এলাকার অনেকেই তিন ফসল আবাদে আগ্রহী হচ্ছেন।

কৃষক মোফাজ্জল হোসেন জানান, আমরা দেখছি ডাক্তার শফিকুল ইসলাম তার জমিতে নতুন এ ধান আবাদ করেছেন। অনেক ফলনও পেয়েছেন। দেখতেও সুন্দর। তার চেয়ে বড় সুবিধা হলো এই ধান বোরো, আউশ ও আমন তিন মৌসুমে একইভাবে আবাদ হয়। তাই এ ধান আবাদে আমরাও আগ্রহী।

উপসহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান বলেন, মধুপুরে ডাক্তার শফিকুল ইসলামই প্রথম গোল্ডেন জাতের এ ধান আবাদ করেছেন। আমরা কৃষি অফিস সার্বক্ষণিক আধুনিক চাষ পদ্ধতি ও রোগবালাই দমনের জন্য পরামর্শ প্রদান করে আসছি। আমার দেখা মতে এ ধানে ফলন অনেক ভালো। তাই আগামীতে গোল্ডেন জাতের ধান কৃষকের মধ্যে সম্প্রসারণ করতে পারলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষক লাভবান হবে বলে আমার বিশ্বাস।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102