মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার

টাংগাইলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে আদাল‌তে নেয়ার সময় শিক্ষার্থীদের ডিম নিক্ষেপ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে আদাল‌তে নেয়ার সময় শিক্ষার্থী‌রা তা‌কে বহন করা পু‌লিশভ‌্যানে ডিম নি‌ক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১১ ডি‌সেম্বর) বি‌কে‌লে টাঙ্গাইল আদালত প্রাঙ্গ‌ণে এ ঘটনা ঘ‌টে। এ দিন আদাল‌তে আব্দুর রাজ্জাকের জা‌মিন আবেদ‌নের ওপর শুনা‌নি ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল আমিনসহ কয়েকজন বলেন, ‘সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ইমন হত্যা মামলায় আদালতে তোলার খবরে আমরা আদালত চত্বরে উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকি। পরে তাকে আদালতে তোলার জন্য আনা হলে প্রায় ১০ মিনিট অপেক্ষা করে গাড়ি ফেরত নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা বাধা দেয়। এরপর পুলিশের সাথে ধস্তাধস্তি হয়।’

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, ‘সাবেক কৃষিমন্ত্রীকে জামিন শুনানির জন্য আদাল‌তে আনা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। তাকে কারাগারে নেয়ার সময় পুলিশকে বাধা দেন শিক্ষার্থীরা। প‌রে পুলিশ লাঠিচার্জ করে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102