মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

ভূঞাপুর অটো রিকশা-সি.এন.জি শ্রমিক ইউনিয়ন এর কমিটি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৪০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় ১৪ সদস্য বিশিষ্ট অটো রিকশা-অটো টেম্পু সি.এন.জি শ্রমিক ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, সাংগঠনিক সম্পাদক মো. মফিজুর রহমান খান এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আলমগীর হোসেনের স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার জুলহাস আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. গোলাম মোস্তফা তালুকদার সাবলু।

কমিটি গঠনের পর নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন এবং ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. একেএম রেজাউল করিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মণ্ডলীসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102