মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

মির্জাপুরে বাসের ধাক্কায় নিহত ১ জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে দ্রুতগতির এক বাসের চাপায় শারমিন হক বিথি (৪২) নামে এক দক্ষিণ কোরিয়াপ্রবাসী নারী মারা গেছেন। আহত হয়েছেন বিথির মেয়েসহ পাঁচজন। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে মহাসড়কের মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাস ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিথি উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের ময়নাল হকের মেয়ে।

তিনি মেয়েসহ স্বামীর সঙ্গে দক্ষিণ কোরিয়ায় বসবাস করতেন। আহতরা হলেন- বিথির মেয়ে আলিজা আক্তার (৭), বড় ভাই মোস্তাফিজুর রহমান পিলু ও তার চার বছরের ছেলে পিয়াম, আরেক বড় ভাইয়ের ৯ বছরের মেয়ে মানহা হক ও অটোরিকশার চালক নয়ন মিয়া। নয়ন পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলা সদরের শরিফ মিয়ার ছেলে। আহত মোস্তাফিজুর রহমান পিলু বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শারমিন হক বিথি দুই মাস আগে মেয়েকে নিয়ে দেশে আসেন।

বুধবার দুপুরে বাইমহাটি তাঁর বাবার বাসা থেকে মেয়ে, বড় ভাই, ভাতিজা ও ভাতিজিদের নিয়ে একটি অটোরিকশায় করে সদরের ত্রিমোহন এলাকা ঘুরতে বের হন।

পথিমধ্যে মহাসড়কের মির্জাপুর বাইপাসের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শারমিন হক বিথি নিহত হন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের শেখ ফজিলাতুন নেছা হাসপাতালে নেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102