মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

সখীপুরে মহান বিজয় দিবস পালন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গালের সখিপুরে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর,মহান বিজয় দিবস পালন করা হয়। দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানটি পালন করা হয়। দিনের শুরুতে ভোর ৬.৩০মি.সময় সখিপুর মুক্তিযোদ্ধের স্মৃতিসৌধ কোকিলাপাবর পুষ্পস্তবক অপর্ণ করার মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এতে ফ্যাসিবাদী আওয়ামীলীগ ব্যতীত বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবি সংগঠন, প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন। এর পর উপজেলা মাঠের মুক্ত মঞ্চে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্ভোধন করা হয়। বেলা ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

সংর্বধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে ও একাডেমীক সুপার ভাইজার মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সখিপুর উপজেলা বিএনপির সভাপিতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সাজু, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, সখিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রুহুল আমিন মুকুল, সহকারী কমিশনার (ভুমি)নাজমুস সামা বীরমুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিছ শিকদার, মোঃ আব্দুল্লাহ মিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শাকিল আনোয়ার, বৈশ্যম্য বিরুধী আন্দোলনের অন্যতম ছাত্র নেতা সেলিম আল মানুন, প্রমুখ। এর পর শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা গান পরিবেশন করেন। সর্বশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102