মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

টাংগাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালকসহ দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)। নিহত সোহরাব সিএনজি চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিকশাটি মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পাড় হওয়ার সময় উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির এক‌টি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। প‌রে স্থানীয়রা সিএনজির চালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত প্রদীপ পালকে উন্নত চিকিৎসার জন‌্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার ক‌রেন। প‌রে ঢাকায় নেওয়ার প‌থে তার মৃত্যু হ‌য়ে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সৈকত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি উদ্ধার করি। নিহত দুইজনের মধ্যে চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রদীপ পালের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102