মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা ও পিঠা উৎসব উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

মিলতে চাই প্রাণের টানে আবারো,এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা ও তিনদিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাপড়ী বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কতৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উক্ত প্রতিষ্ঠানের সভাপতি মো. জুবায়ের হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মিলন মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করেন।

এসোসিয়েশনের সভাপতি ও উক্ত প্রতিষ্ঠানের ছাত্র ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম আল মামুন জুয়েলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া, অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার।
বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক, এলামনাই এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক মুজাফফর আকন্দ বাদল প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আব্দুর রহিম মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইফরান হাসান তোতা।
উক্ত পিঠা উৎসবে প্রায় অর্ধশতাধিক স্টলে বিভিন্ন রকমের শীতকালীন পিঠার পসরা সাজিয়ে বসেছে বিদ্যালয়ের ১৯৬৭ সাল থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন ব্যাচের ছাত্র/ছাত্রীরা। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102