মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

মির্জাপুরে বনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মির্জাপুরে যৌথ অভিযান চালিয়ে বনের ভেতর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন বিভাগের এক একর জায়গা উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর থেক বিকেল পর্যন্ত উপজেলার বাশতৈল রেঞ্জের বেলতৈল এলাকায় এ অভিযান চলে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক আবু সালেহ, বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহসিন হোসেন, বাশতৈল রেঞ্জের রেঞ্জার শাহিনুর রহমান এবং সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

জানা গেছে, উপজেলার আজগানা, তরফপুর, বাশঁতৈল ও লতিফপুর এলাকায় বনাঞ্চল রয়েছে। এসব এলাকার বনের ভেতরে অবৈধ স্থাপনা গড়ে তুলে জায়গা দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী মহল। বিষয়টি নজরে আসার পর আমলে নেয় বন বিভাগ। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন, বন বিভাগ, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলে বাশতৈল রেঞ্জের বেলতৈল এলাকায়।

অভিযানে ওই এলাকার বনের ভেতর অবৈধভাবে গড়ে উঠা ছয়টি বাড়ির নয়টি ঘর গুড়িয়ে দিয়ে দখলকৃত বনের এক একর জায়গা উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, ‘সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102