মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

টাংগাইলে ম্যুরাল ভেঙ্গে দিয়েছে অজ্ঞাত ব্যাক্তিরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।

সোমবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভেকু দিয়ে ম্যুরালটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ম্যুরালের দুই পাশেই ভাঙা হয়েছিল। সোমবার রাতে তা পুরোপুরি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করেই একটি ভেকু পৌর উদ্যানের ভেতরে প্রবেশ করে। পরে মুক্ত মঞ্চের পাশে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে গুড়িয়ে দেয়। বঙ্গবন্ধুর ম্যুরাল ছাড়াও সেখানে জাতীয় চার নেতার ছবি সম্বলিত ম্যুরাল ছিল।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই তাই কিছু বলতে পারছি না।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102