মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

ভূঞাপুর থানা ভবন যেন মরণ ফাঁদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর থানা ভবনটি অনেক পুরোনো হয়ে গেছে। বর্তমানে খসে খসে পড়ছে দ্বিতল ভবনের ছাদ ও দেওয়ালের পলেস্তারা। এতে ভবনটিতে পুলিশি কার্যক্রম ঝুঁকিতে পড়েছে। ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে পুলিশ সদস্যদের।

ভূঞাপুর থানা সূত্র জানায়, ১৯৭৪ সালের ৭ আগস্ট সাবেক স্বরাষ্ট্র ও যোগাযোগমন্ত্রী প্রয়াত এম মনসুর আলী ভূঞাপুর থানা উদ্বোধন করেন। ১৯৮৩ সালের ৯ নভেম্বর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিভাগের ডিআইজি এম আজিজুল হক। এখন ভবনটির অবস্থা জরাজীর্ণ। মাঝেমধ্যে সংস্কার হলেও সেটি কোনো কাজে আসেনি।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, আমরা পুলিশ সদস্যরা মানুষের জানমাল ও জননিরাপত্তার কাজ করি। থানা ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনার শঙ্কা নিয়ে নির্ঘুম রাত পার হচ্ছে সেই পুলিশ সদস্যদেরই।

তিনি আরও বলেন, বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করাসহ নতুন একটি ভবন নির্মাণ ও থাকার সুব্যবস্থা করার জন্য দপ্তরে আবেদন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102