মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার

মধুপুরে প্রতিবাদ সমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে মধুপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল সোমবার বিকেলে মধুপুর উপজেলার অড়ণখোলা ইউনিয়নের জলছত্র পঁচিশ মাইল বাজার খেলার মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাসিম সরকার, কাবিল উদ্দিন, আশরাফুল আলম মিয়া বাচ্চু, মো: ওবায়দুল্লাহ, অ্যাডভোকেট জনজেত্রা প্রমুখ।

ওই সমাবেশে বক্তারা বলেন, ‘বন বিভাগ একবার জনসাধারণকে বসবাসের অনুমতি দিয়ে আবার তাদের সাথে যে তালবাহানা করছে এটা অমানবিক কাজ। তাই আমরা এ সমাবেশ থেকে বন বিভাগের এমন অমানবিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যাতে অনতি বিলম্বে বন বিভাগ ও সরকার তাদের এ সিদ্ধান্ত থেকে ফিরে আসে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102