মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

মির্জাপুরে লালন সন্ধ্যা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে লালন সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার  তরফপুর ইউনিয়নের পাথরঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে লালন সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
লালন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।লালন সন্ধ্যার উদ্বোধন করেন তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ।
বংশাই সমাজ কল্যাণ সংঘ ও প্রোপ্রাইটর মেসার্স আইবিএল এন্টারপ্রাইজের সভাপতি ইব্রাহীম খানের সভাপতিত্বে ও তরফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম,বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান মহিদ,তরফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাছির উদ্দিন খান,মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম রিপন,বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান প্রমুখ।
লালন সন্ধ্যায় গান করেন,ডলি মন্ডল,দিনা মন্ডল,খয়বার উদাস ও রিতা মন্ডল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102