মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

গোপালপুরে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ প্রকৃত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে অভিনব পন্থা অবলম্বন করলেন টাঙ্গাইলের গোপালপুরের ইউএনও মো. তুহিন হোসেন।

রবিবার (৫ডিসেম্বর) রাতে তিনি প্রথমেই যান , ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া গ্রামে বিরল রোগে আক্রান্ত সেই পরিবারের বাড়িতে,  তাকে দেখে হতবাক হয়ে যান পরিবারটি। এরপর ইউএনও  তাদের খোঁজখবর নেন, তাদের হাতে কম্বল তুলে দেন। নিয়মিত খাদ্য সহায়তা হিসাবে তাদের নিয়মিত সরকারি চাউল দেয়া হবে বলে জানান। এরপর খুঁজে বের করেন ভুটিয়া গ্রামের অসহায় পরিবার ও এতিমদের, তাদের হাতে তুলে একটি করে কম্বল। পরে জামিয়া নিজামিয়া সিদ্দিকিয়া বরুরিয়া মাদ্রাসায় ৫০জন এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করার পর বরুরিয়া গ্রামের অসহায় গরীব ও ছিন্নমূল ব্যক্তিদের বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করেন।

এছাড়া গাড়িতে চলার সময় শীতার্ত মানুষ দেখলেই হাতে তুলে দেন কম্বল। এ সময় তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুহিন হোসেন বলেন, রাতে বেদেপল্লী, রাস্তায় ঘুরে বেড়ানো  মানুষসহ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কম্বল পেয়ে করিমন নেছা বলেন, এই শীতে কেউ কোনো খোঁজ না নিলেও ইউএনও নিজে এসে কম্বল দিয়েছেন। কম্বল পেয়ে আমি অনেক খুশি।

এসময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102