মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার

টাংগাইলে বিএনপি নেতা ফরহাদ ইকবালের কম্বল বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্নস্থানে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। সোমবার (৬ জানুয়ারি) মাহমুদনগর ইউনিয়নের মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেন তিনি।

কম্বল গ্রহণকারী সোলায়মান মিয়া, মোবারক হোসেন ও বিলকিছ বেগম বলেন, ‘শীতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। এমন সময় ফরহাদ ভাইয়ের কম্বল পেয়ে আমরা অনেক খুশি। আল্লাহ তার মঙ্গল করুন।’

মানুষের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, সারাদেশে শীতের তীব্রতা বেড়েছে। দরিদ্র মানুষ কষ্টে দিন পার করছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, মামুন খান, মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবীন, মাহমুদ নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান ও সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102