মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

মির্জাপুরে সেলস অফিসারকে কুপিয়ে আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানীর সিনিয়র সেলস্ মেডিকেল অফিসার গুল রায়হানকে (৩৮) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে হামলার সঙ্গে জড়িত সোলায়মান হোসেনসহ অজ্ঞতনামা আরও একজনকে আসামী করে মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে। আহত গুল রায়হান রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

জানা গেছে, গুল রায়হান উপজেলা সদরের বাইমহাটি ছাপড়া মসজিদ সংলগ্ন আতোয়ার রহমানের বাড়ির ৫ তলায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। ওই বাড়ির একই তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন টাঙ্গাইল সদরের করটিয়া বেপারীপাড়ার আজাহার হোসেনের ছেলে সোলায়মান হোসেন (৩০)।

মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশী সোলাইমান হোসেন প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করতেন। বিষয়টি প্রতিবেশী ভাড়াটিয়ারা বাড়ির মালিককে জানান। এতে বাড়ির মালিক সোলাইমানকে বাড়ি ছাড়ার তাগিদ দিলে গত ৩১ ডিসেম্বর তিনি ভাড়া বাড়ি ছাড়তে বাধ্য হন। বাড়ি ছাড়ার বিষয়ে গুল রায়হানের হাত রয়েছে এই সন্দেহে গত ২জানুয়ারি দুপুরে ফোন করে সোলাইমানকে তাকে ডেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ডের পূর্বপাশে ব্রীজের কাছে নিয়ে যায়। পরে সেখানে সোলাইমান ও তার এক সহযোগি মিলে গুল রায়হানের উপর হামলা চালায়। হামলাকারী সোলাইমান ধারালো অস্ত্র দিয়ে গুল রায়হানের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাঁর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল সদর হাসাপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন মামলার কথা স্বীকার করে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে গুল রায়হানের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। আসামীদের ধরে আইনের আওতায় নিয়ে আসার জোর চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102