মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

ভূঞাপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে রাতের আঁধারে ভেকু (মাটিকাটার যন্ত্র) দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। সোমবার (৬ জানুয়ারি) রাতে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর এ ম্যুরালটি গুড়িয়ে দেওয়া হয়। ম্যুরাল ভাঙার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

জানা যায়, ২০১৫ সালের ২৭ অক্টোবর সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনসহ বঙ্গবন্ধুর ম্যুারালটি উদ্বোধন করেন।

এরপর থেকে স্থানীয় মুক্তিযোদ্ধারা বিভিন্ন জাতীয় দিবসে এই ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের বিভিন্নস্থানে ম্যুরাল ভাঙচুর হয়। সেই সময়ে উপজেলা পরিষদ চত্বরের সামনে স্থাপিত ম্যুরালটিও ভেঙে ফেলা হয়। এর পর সোমবার রাতে ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালটি গুড়িয়ে দেওয়া হয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, ‘ম্যুরাল ভাঙার বিষয়টি জানি না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বলেন, ‘মুক্তিযোদ্ধাদের মাধ্যমে বিষয়টি শুনেছি। তবে ব্যস্ততায় যেতে পারিনি।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102