মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার

আগে জাতীয় সংসদ নির্বাচন চাই-আযম খান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘আপনারা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চান, তাদের স্বাগতম। গণতন্ত্রে রাজনৈতিক দল আছে।

নতুন নতুন রাজনৈতিক দল আসতে কোনো বাধা নেই, বরং স্বাগত জানাই।

কিন্তু আপনাদের রাজনৈতিক দল হবে। তারপর কয়েক বছরে ওটা দাঁড়াবে। তারপর নির্বাচন, এই সমস্ত চটকদাড়ি কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। জনগণ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগে জাতীয় সংসদ নির্বাচন চাই। কোনো স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে না।

প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে এ বছরেই নির্বাচনের আয়োজন করুন। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘আমি বলতে চাই-সরকারের ভেতরে এবং বাইরে কিছু সংখ্যক লোক ষড়যন্ত্র করছে। প্রফেসর ইউনূস বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী, তাকে বিতর্কিত করবেন না। তার কাজ জাতিকে ঐক্যবদ্ধ করা। তার ডাকে আমরা সব জাতি আজকে ঐক্যবদ্ধ। এই সরকারের ভেতরে ও বাইরের কিছু লোক নির্বাচন প্রলম্বিত করার নামে প্রফেসর ইউনূসকে বিতর্কিত করবেন না। ’

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে, মেধাবীদের। মেধা ছাড়া বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া যাবে না। তোমরা লেখাপড়া করে মেধার ভিত্তিতে যোগ্যতা অর্জন করবে, আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। তাই প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করবে। প্রত্যেকটা স্কুলকলেজের মেধাবী শিক্ষার্থীদের কাছে যেতে হবে। তাদের অনুরোধ করতে হবে, তাদের ছাত্রদলে ভর্তি করতে হবে। ’

বাসাইল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, জেলা মহিলা দলের সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন মিয়া, যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম বিজয়, শুভ ভুঁইয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক জিহাদ খান, সদস্য সচিব ইমন খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শওকত ইমরান খান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102