মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন

নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুদরত আলীকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কুদরত আলী উপজেলার বাবনাপাড়া গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

জানা যায়, গত ৪ আগস্ট সকালে নাগরপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। এ হামলার ঘটনায় দপ্তিয়র ইউনিয়নের তাইজুল ইসলাম বাদী হয়ে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম কালের কন্ঠকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কুদরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102