মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

মির্জাপুরে খেলাধূলা ও পিঠা উৎসব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে দিনব্যাপী খেলাধূলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার উপজেলা সদরের সরকারি সদয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি. এম আরিফুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ আয়োজনে খেলাধূলার মধ্যে ছিল ক্রিকেট, ফুটবল ও কাবাডি এবং নানা পদের পিঠাপুলির স্টল। সকালে উপজেলা পরিষদ বনাম পৌরসভা একাদশের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এতে ৭উইকেটে উপজেলা পরিষদ একাদশ বিজয়ী হয়। বিকেলে একই মাঠে ফুটবল ও কাবাড়ি খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম আরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত খেলার উদ্বোধন করেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এসময় অন্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপি’র সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইয়াহ ইয়া খান মারুফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্টের খেলায় ১-০ গোলে পৌরসভা একাদশকে হারিয়ে উপজেলা পরিষদ একাদশ বিজয়ী হয়। অন্যদিকে কাবাডি খেলায় উপজেলার বানাইল ইউনিয়নের দুটি দল অংশ নেয়। একই মাঠে দেশীয় ঐতিহ্যবাহী দুধের পিঠা, দুধপুলি, তেলের ও ভাপা পিঠাসহ নানা রকমের পিঠার উৎসব হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102