মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার

ফ্যাসিস্ট হাসিনা হটানোর আন্দোলনের একটাই লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা-হযরত আলী মিঞা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিডেটের সাবেক চেয়ারম্যান পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা বলেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার হটানোর আন্দোলনের একটাই লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা’। অন্তবর্তী সরকারের কেউ বলছে চলতি বছরের শেষে জাতীয় সংসদ নির্বাচন, আবার কেউ বলছে সংস্কার কমিশনের রিপোর্ট পেয়ে সকল দলের সঙ্গে আলাপ-আলোচনার পরে নির্বাচন। নির্বাচন নিয়ে দেশের মানুষ ধানাই-পানাই কথা শুনতে চায় না।

রবিবার সন্ধায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা সদরের পুষ্টকামুরী যহোরবাড়ী মোড়ে পৌর বিএনপি ও কৃষক দলের কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাজী সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান লিটন, শরীফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, সেলিম হোসেন, পৌর কৃষক দলের আহবায়ক মান্নান খান মান্না পৌর যুবদলের আহবায়ক হামিদুর রহমান লাঠু প্রমুখ। সভার সঞ্চালনা করেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দুলাল মিয়া।

সাবেক এই ছাত্র নেতা অন্তবর্তী সরকারকে উদ্দেশ্যে কালবিলম্ব না করে দ্রুত সময়ের জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের দাবি জানান।

সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামানা করেন দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102